বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ওসি হারুন আমির হোসেন

মাতৃভূমি সংবাদ

রিপোর্টারঃ মো আমির হোসেন

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিশেষ পুরস্কার সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত হলেন পুলিশ_হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার সদর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, মৌলভীবাজার সদর মডেল থানাকে বিশেষ পুরস্কার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার দুপুরে মৌলভীবাজার পুলিশ অফিস কনফারেন্স রুমে পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) এই বিশেষ পুরস্কার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার_ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, তাহার বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন। উল্লেখ্য যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী অত্র থানায় যোগদান করার পর ৫ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং ১ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানা সহ জগন্নাথপুর থানা গোলাপগঞ্জ থানায় ওসি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD