বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পুলিশ পাহাড়ায় তদন্ত কেন্দ্র ছাড়লেন দিঘীরপাড়ের ইনচার্জ

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় পুলিশ ফাঁড়ি ছাড়ছেন টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম। সোমবার (৮ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দিঘীরপাড় তদন্ত কেন্দ্র ত্যাগ করেন ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম। এ সময় ওই তদন্ত কেন্দ্রের সামনে সড়কের দক্ষিণ পাশে বিপুল সংখ্যক জনতার ভিড় লক্ষ্য করা যায়। এর মধ্যে পুলিশের নিরাপত্তায় তদন্ত কেন্দ্র ত্যাগ করেন ইনচার্জ শাহ আলম। জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের নিহত সদস্য সোরহাব খানের সঙ্গে টাকা পয়সা বিষয়ে লেনদেন নিয়ে একই এলাকার ভোলা হাওলাদারের ছেলে ইফতি ও রিহান গংদের বিরোধ চলছিল। বিরোধীয় এ বিষয় নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা‌ সাড়ে ১১টার দিকে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম সোহরাব খান ও তার ছেলে জনি খানকে তদন্ত কেন্দ্রে ডেকে আনেন।‌ সোহরাব খান এবং জনি খান পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসার সাথে সাথেই দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম এর সামনে তাকে ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে ইফতি ও রিহান গংরা। পরে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন এবং জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিক্ষুব্ধ জনতা দিঘীরপাড় তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমকে অবরুদ্ধ করে রাখেন।  এ ব্যাপারে নিহত সোহরাব খানের ছোট ভাই লিটু খান বলেন, দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম ডেকে এনে আমার ভাইকে খুন করিয়েছে। দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম আগে আমার ভাইকে ঘুসি দিয়ে ফেলে দেয় পরে ইফতি ও রিহানসহ ১০ /১২ জন আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ফুফাতো বোন আল্লাদি বেগম বলেন, এই তদন্ত কেন্দ্রের আইসি শাহ আলম আমার ভাইকে খবর দিয়ে আনছে। শাহ আলম প্রথমে আমার ভাইকে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। পরে ভোলার ছেলেরা আমার ভাইকে পেয়ে এখানেই কোপাইয়া মেরে ফেলছে। আমার ভাতিজার অবস্থা গুরুতর। এই আইসি শাহ আলম দিঘীরপাড়ের পাশের পদ্মার মাছ খাইয়া খাইয়া ও তেলাইয়া গেছে আমরা ওর বিচার চাই।  প্রসঙ্গত, দীঘিরপারে তদন্ত কেন্দ্রের আইসির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রাতের আঁধারে পুলিশ পাহারায় দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের সামনে দিয়ে বিপুল পরিমাণ ঝাটকা ইলিশ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। হয়তো ইফতারের কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, সার্কেল এসপিকে তদন্ত করে একটি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের আইসি শাহ আলমের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই ঘটনায় ইনচার্জ শাহ আলম আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD