বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পিরোজপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পিরোজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাতে ও মঙ্গলবার দুপুরে দলের জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব ও ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য ফরিদ হোসেন হাওলাদার। স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভান্ডারিয়া  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব স্থানীয় বিভিন্ন বাড়িতে হামলা ও লুটপাট করেন—এমন সু স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে জেলার ইন্দুরকানীতে পূর্বশত্রুতার জের ধরে সংখ্যালঘু ও ইউপি সদস্য শাহারিয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপি সদস্য ফরিদ হোসেন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয় জানতে ভান্ডারিয়া উপজেলার বিএনপির সদস্য দোলোয়ার হোসেন বিপ্লব ও ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য ফরিদ হোসেন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পেয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD