বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

‘পদত্যাগের আগে বিএনপিতে যোগ দিতে আসিফ-মাহফুজ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপি কোনো ধরনের বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, পদত্যাগ করার ঠিক আগেরদিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসেছিলো বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য। মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলো। যেকারণে দু’জন একসাথে বিএনপিতে যোগদান ও নির্বাচনের কনফার্মেশন পাওয়ার জন্য বিএনপির তৎকালীন মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক এটা বিএনপি চায়নি।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপিতে সুযোগ না পেয়ে আসিফ মাহমুদ বাধ্য হয়ে এনসিপিতে যোগ দিয়েছেন এবং অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমানে দলটিতে তিনি কোণঠাসা অবস্থায় রয়েছেন।

এনসিপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে রাশেদ খাঁন বলেন, বেশি আসন পাওয়ার জন্য এনসিপির শীর্ষ নেতারা বিএনপির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করলেও বিএনপি চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। পরবর্তীতে বেশি আসন ও নির্বাচনী সুবিধার জন্য এনসিপি জামায়াত জোটে গেছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেও এর কোনো ফল আসবে না। দীর্ঘ সংগ্রাম ও যোগ্যতার মাধ্যমেই বর্তমান অবস্থানে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পোস্টের শেষ অংশে রাশেদ খাঁন জোর দিয়ে বলেন, জামায়াত ও এনসিপি যতই চাপ সৃষ্টির চেষ্টা করুক না কেন, বিএনপি কখনোই বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি করে না; বরং দলটি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD