মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নীলফামারীতে আগুনে পুড়ল তুলার গোডাউনসহ বাড়ি

মাতৃভূমি সংবাদ 

প্রতিবেদকঃ মুজিবুর রহমান শ্রাবণ

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তুলার গোডাউনসহ এক পুলিশ সদস্যদের বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউনের আগুন পাশে থাকা বাড়িতে পৌঁছে আগুনে আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোকছুদার রহমান বলেন, হঠাৎ করে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তারপর কিছু বুঝে উঠার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমাদের সবকিছু মিলিয়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সেখানে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD