বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : আবু হানিফ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। মানুষ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়, মানুষ নতুন নেতৃত্ব চায়। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষের ইতিবাচক সাড়া রয়েছে নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের প্রতি, আগ্রহ আছে। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দেবে।

তিনি বলেন, এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ আমলের মতই হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা। ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই যে কোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ  মোস্তফা, গণনেতা সেলিম খান, আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD