বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ২১

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।এর আগে, রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD