মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নদীতে মিলল লাগেজ, লাগেজে তরুণীর মরদেহ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ভোলার লালমোহনে তেতুঁলিয়া নদী থেকে পাওয়া একটি লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা গ্রামের তেতুঁলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এদিন রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলের দিকে ওই উপজেলার বদরপুর ইউনিয়নের পার্শ্ববর্তী তেতুলিয়া নদীতে মাছ শিকার শেষে তীরে ফিরছিলেন কয়েকজন জেলে। এ সময় নদীর তীরে একটি লাগেজ ভাসতে দেখেন তারা। সেখানে প্রচুর গন্ধ বের হলে জেলে ও স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা লালমোহন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুলে দেখে তার ভেতরে একটি অর্ধগলিত মরদেহ আছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা নদীর তীরে একটি লাগেজ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করলে ভেতরে অর্ধগলিত একটি মরদেহ পাওয়া যায়। মরদেহটির সুরাতাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD