বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

দুধকুমার নদীর ভাঙনরোধে পদক্ষেপ নেওয়ার দাবি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার মানুষজন।

এ সময় তারা বলেন, গত কয়েকদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এতে করে কয়েকশ একর ফসলি জমি ও বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে । ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD