বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

দিনদুপুরে দোকানের তালা কেটে কোটি টাকার মোবাইল চুরি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরীর অলকা নদী বাংলা মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানের তালা কেটে প্রায় কোটি টাকার মোবাইল ও নগদ ৮ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ‘জিরো পয়েন্ট মোবাইল বাই-সেল এন্ড এক্সচেঞ্জ’ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক নগরীর বাঁশবাড়ী কলোনি এলাকার বাসিন্দা মো. সালা উদ্দিনের ছেলে মো. হৃদয় খান। তিনি নগরীর পরিচিত মোবাইল ব্যবসায়ী।

ভুক্তভোগী হৃদয় খান  বলেন, গতরাতে (১৭ জুন) দোকান বন্ধ করে বিভিন্ন ব্র্যান্ডের ২৮০ পিস মোবাইল ও ক্যাশ বাক্সে নগদ প্রায় ৮ লাখ টাকা রেখে যাই। আজ সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা কেটে ২৫০ পিস মোবাইল এবং নগদ প্রায় ৮ লাখ টাকা নিয়ে চুরি হয়ে গেছে। পরে দোকানের সিসি ক্যামেরায় দেখি ৫ সদস্যের একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তিন চোরকে বাইরে পাহাড়ারত এবং দুই চোরকে দোকানের ভেতরে ডুকে শার্টার আটকে দুটি ব্যাগে মোবাইল ও নগদ টাকা নিতে দেখা গেছে।

এ ঘটনায় খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার্দী হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনসহ জেলা ডিবি ও সিআইডি পুলিশের পৃথক দল। এছাড়াও একই দিন নগরীর জিলা স্কুল মোড় এলাকার একটি বাসা থেকে এক নারীর ২৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ খবরেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দিনের বেলায় এই চুরির ঘটনাটি ঘটেছে। মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সকল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে এই চুরির রহস্য উদ্ঘাটন করা হবে। এছাড়াও একইদিনে অপর যে চুরির ঘটনা ঘটেছে, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবেই অপরাধীরা পার পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD