শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনার দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টা তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেন আসছে। তবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ থাকলেও রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার হাসিবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD