বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

তাহিরপুর সীমান্তের ওপারে পাথর চাপায়-১ বাংলাদেশি নিহত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে আইয়ূব আলী (২৭)। বৃহস্পতিবার ভোর চারটার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD