শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

তাহিরপুরের টেকেরঘাট পুলিশ ক্যাম্পের অভিযানে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

মাতৃভূমি সংবাদ

রিপোর্টারঃ মো আমির হোসেন

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজিব দেব রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গত বুধবার (৪ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে তাহিরপুর থানাধীন কড়ইগড়া সাকিনস্থ টেকেরঘাটগামী রাস্তার ভাঙ্গা ব্রীজের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ হোসেন (৩৭), পিতা-মৃত মাহমুদ আলী, সাং-মানিগাঁও, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ২২৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD