বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

মাতৃভূমি সংবাদ

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে ছাত্রদল।বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে ৬১ জন এতিম শিক্ষার্থীর হাতে ৬১টি পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।এছাড়া, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথি অংশ নেন এবং সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।তরিকুল ইসলাম তারিক বলেন, তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD