বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

তারেক রহমানের সফর কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে : জাপান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেছে জাপান।

গত ২০ অক্টোবর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর টো‌কিও সফর নি‌য়ে এক বিবৃতিতে এই প্রত্যাশা ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন। এটি একটি আনুষ্ঠানিক সফর হিসেবে গণ্য হবে। জাপান সফরকালে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন এবং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

বিবৃ‌তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, প্রধানমন্ত্রী এই সফর জাপান ও বাংলাদেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’কে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার, যারা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধ ও নীতিতে বিশ্বাসী।

এছাড়া, এই সফর হালনাগাদকৃত ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উভয় দেশের মধ্যে সমন্বয় জোরদার করতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ৮টি সমঝোতা স্মারক সই নিয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা সই নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে রয়েছে- কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন ইত্যাদি। তবে এর মধ্যে ৪-৫টি সমঝোতা সই হতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD