বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ডাকাতিয়া নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মুমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

মরদেহ উদ্ধারকৃত শিশুটি হলো ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাদাত (৫)।  একই এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে মো. মাহমুদ (৭) নিখোঁজ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই শিশু নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছি। তার খোঁজে কাল আবার নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD