বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ঠাকুরগাঁওয়ে টাকা বিতরণের অভিযোগে দুই জাতীয় পাটি নেতাকে জরিমানা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও–৩ আসনের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোহাগাড়া চাঁদপুর এলাকায় ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাতালের গোডাউন ঘরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছিল।

এ সময় নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ঘটনাস্থলে উপস্থিত হলে ভোটার ও নেতা-কর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।ভ্রাম্যমাণ আদালতে ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ ধারা অনুযায়ী আশরাফ আলীকে ৫ হাজার টাকা এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD