বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

মাতৃভুমি সংবাদ 

জেলা প্রতিনিধী

বগুড়ার পৃথকস্থানে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) সদর ও দুপচাঁচিয়া উপজেলায় সকালে এই দুর্ঘটনা ঘটে।সদরের নওদাপাড়ার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ঢাক-রংপুর মহাসড়কে সকাল ১০টার দিকে ট্রাকচাপায় নিহত হন মোস্তফা হায়দার (৪০)। তিনি জয়পুরহাটের আক্কেলপুরের পূর্নগোপীনাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই পথে মোস্তফা হায়দার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে সদরের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকটিকে অতিক্রম করতে যান মোটরসাইকেল চালক। কিন্তু ট্রাকটিও একটু বেপরোয়া গতিতে ছিল। এ সময় অসাবধানতাবশত ট্রাকের নিচে চাপা পড়ে যান মোটরসাইকেল চালক।ওসি আমিনুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। আর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হন জাকারিয়া হোসেন (২০)। দুপচাঁচিয়ার বার মাইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জাকারিয়া জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।স্থানীয়দের বরাতে দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জাকারিয়া হোসেন তার কর্মস্থল কাহালুর জোগারপাড়া টাইলস মিলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি নিয়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড পার হয়ে বার মাইল এলাকায় গার্ডেন ভিউয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়।ওসি আবুল কালাম আজাদ বলেন, জাকারিয়া মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তা পরে গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD