মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

টাঙ্গাইলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রিহান সিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।

জানা গেছে, রিহান সিকদার সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিভিন্ন সময় টাকা দাবি করেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধানের ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে টাকা দাবি করেন। স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে ফতেপুর বাজারে নির্মিত পাকা শেডে মাঝে মাঝে ধান রাখি। রিহান এসে ছবি তুলে এবং ভয় দেখিয়ে টাকা দাবি করে। সম্প্রতি দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি জানান।

রিহানকে আটকের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাত পৌনে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিহান সিকদারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD