বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

জিরায় মেয়াদের তথ্য নেই, এলাচ মজুত : চট্টগ্রামে লক্ষাধিক টাকা জরিমানা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খাতুনগঞ্জে দীর্ঘদিন ধরে এলাচ মজুত করে কৃত্রিমভাবে বাজারমূল্য বাড়ানোর চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন জিরা বিক্রির জন্য আরেক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরের খাতুনগঞ্জ ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাতুনগঞ্জের ইলিয়াস মার্কেটে অবস্থিত হাসান করপোরেশন দীর্ঘদিন ধরে এলাচ মজুত করে রেখেছিল। ২০১৫ সালের নভেম্বর থেকে এলাচ মজুত রাখার বিষয়টি অভিযানে উঠে আসে। এভাবে পণ্য মজুত করে কৃত্রিম উপায়ে বাজারমূল্য বাড়ানোর চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার নবী সুপার মার্কেটের আরাফাত ট্রেডিংয়ে অভিযান চালিয়ে আমদানি করা জিরার বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার বিষয়টি পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কদমতলী এলাকার আলম হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যবৃদ্ধির চেষ্টা করায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা পণ্য দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পণ্যের প্যাকেটে মেয়াদসংক্রান্ত তথ্য না থাকা এবং দীর্ঘদিন গুদামে পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন রমজানসহ যেকোনো সময়ে কেউ অবৈধভাবে পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে তথ্য পাওয়ামাত্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে জব্দ করা জিরা ও এলাচ দ্রুত বাজারে ন্যায্যমূল্যে বিক্রি ও বাজারজাত করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD