বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছে। কিন্তু না, জনগণ মাঠে নেমে পড়েছে, জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক মাঠ এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও বেশি দৃঢ়, জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ দেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামজিক দিকসহ সবকিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এ দেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপিকে গতিশীল করার জন্য, শক্তিশালী করার জন্য, যেটি গত ১৭ বছর পারিনি ফ্যাসিস্টের কারণে, হাসিনার কারণে, অত্যাচার-নির্যাতন-গুম-খুনের কারণে, অরাজনৈতিক ফ্যাসিবাদী শাসনের কারণে, বর্বর যুগের কারণে। সেটি আজকে তারেক রহমানের নেতৃত্বে এ মুহূর্তে পারছি এবং পারবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। সংগঠন শক্তিশালী হওয়া মানেই তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া। সংগঠন শক্তিশালী হওয়া মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হওয়া। আগামী দিনে এ বাংলাদেশে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD