বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। অনেকেই শুরু করেছে অনুশীলনও। গত কয়েক দিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশও।চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।গতকাল সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’-যোগ করেন তিনি।ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD