বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর ও খারিয়া নিশিন্দারা গ্রামের মধ্যবর্তী রেলপথে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র।নিহত যুবকের নাম মোহাম্মদ শহিদুল্লাহ (৩০)। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন কারিগরপাড়া এলাকার বাসিন্দা খাইরুল আলম সাজুর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র জানান, লালমনিরহাট থেকে সান্তাহার অভিমুখে যাত্রীবাহী টুয়েন্টি ডাউন বগুড়া কমিউটার ট্রেন চলাচলের সময় ওই যুবক অসাবধানতাবশত পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD