বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধী
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। তবে একসময় তার সঙ্গে থাকা চার শিশু সন্তানদের কোন ক্ষতি করেনি হাতির দল। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমত আরা বেগম (৩৫) একই এলাকার মো. আলমগীরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম। সাবেক এই ইউপি সদস্য মো. শাহ আলম জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্য হাতি শাবকসহ ছাযরাখালী এলাকায় আসে। এসময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙে ঘরে ঢুকে ইসমত আরাকে শুঁড় দিয়ে আছড়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তবে তার চার শিশু পাশে থাকলেও তাদের কোন ক্ষতি হয়নি। এসময় তার স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার(২৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি জানান, নিহত ইসমত আরা রিজার্ভ বনের ভিতর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করতেন এবং ওই এলাকাটা ছিল হাতির বিচরণ ক্ষেত্র। এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।
Leave a Reply