বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গোলাম আযম-নিজামীকে দেশপ্রেমিক’ বলায় পাবনায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের ‘সূর্য সন্তান ও দেশপ্রেমিক’ বলার প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‌উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।এরপর তিনি তার বক্তব্যে বলেন, আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসাথে স্মরণ করছি মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদেএ কথার পরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশকিছু সময় শিবির নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি ও হট্টগোল হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্রশিবিরকে তা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।র।তিনি বলেন, ‌এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্রশিবির আবারও এমন বক্তব্য ও স্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব। এ প্রসঙ্গে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন বলেন, অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তার বক্তব্যের পুরোটাই জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচারবহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষোদগার করেছেন। তারা পূর্ব পরিকল্পিতভাবেই অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD