মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

গাজীপুরে বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলন বর্ষপূর্তির বিজয় মিছিলে শহীদ তাজউদ্দীন আহমেদ চত্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র এবং টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।যুবদল নেতার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD