বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সরকারি বেতন-ভাতা আত্মসাৎ, বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ এবং কলেজ মার্কেটের ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদের নেতৃত্বে একটি টিম কলেজে উপস্থিত হয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামসহ তিন সদস্য বিশিষ্ট একটি টিম অংশ নেন। তারা কলেজের নিয়োগ-সংক্রান্ত নথিপত্র যাচাই করেন, কলেজ মার্কেটের দোকান মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন। এ সময় প্রিন্সিপাল খোরশেদ আলী কলেজে না থাকায় দুদক কর্মকর্তারা মুঠোফোনে তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা শেষে কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে অধ্যক্ষ পদে নিয়োগ লাভ এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, কলেজ মার্কেট ভাড়া ও পুকুর লিজের বিল ভাউচার এবং প্রিন্সিপালের সার্টিফিকেট ও জন্ম সনদ তাৎক্ষণিক আমাদের দেখাতে পারেননি। সব তথ্য পেলে আমরা কমিশন বরাবর আবেদন দাখিল করবো। এরপর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD