মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
খুলনায় বাটার শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply