বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী : রিপন

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা করুণ। উনাকে তিলে তিলে হত্যা করার জন্য শেখ হাসিনা দায়ী।মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টংগিবাড়ী থানা বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান রিপন বলেন, খালেদা জিয়া যখন শেখ হাসিনার পাতানো, সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গাড়িতে চড়ে এবং হেঁটেও যেতেন। এমনকি হেঁটেই কারাগারে গিয়েছিলেন। কারাগারে যাওয়ার তিন মাস পর চিকিৎসার জন্য তিনি পিজি হাসপাতালে হেঁটে এসেছিলেন। উনার কাছে হুইল চেয়ার নিয়ে আসা হয়েছিল, উনি বলেছিলেন লাগবে না, উনি হেঁটে ডাক্তারের কাছে যান।তিনি বলেন, বছর খানেক পরেই দেখলাম উনি হুইল চেয়ারে বসা। উনার হাতগুলো বেঁকে গেল, আঙুল ও পা বেঁকে গেল। উনার খাবারে স্লো পয়জন দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াই ছিলো শেখ হাসিনার মূল লক্ষ্য। আজকের খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা সরকার ও শেখ হাসিনা দায়ী। আজকে দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন আপনারাও দোয়া করবেন। উনি বেঁচে থাকলে গণতন্ত্র ও দেশ দুটোই রক্ষা পাবে।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD