মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত জুলাই স্মৃতিস্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি দোয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাদিক কায়েম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের একজন আপসহীন নেত্রী। তিনি কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ। আমরা উনার জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং সবার কাছে আহ্বান খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের কেন্দ্রীয় ও সবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD