মাতৃভুমি সংবাদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাগর আহমেদ
বহুল আলোচিত ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল ইসলাম’কে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সুমন ওরফে কালা সুমন, তুহিন ও খোকন মাতব্বর ওরফে কালা খোকন’কে মাদারীপুর ও ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। গত ৩০ জুলাই,২৩ তারিখ দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে কতিপয় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১,, ০১/০৮/২৩। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত ১। মোঃ রাজন হোসেন (৩১), ২। মোঃ জানে আলম (৩৬), ৩। মোঃ সুমন @গর্দা সুমন (২৫), ৪। মোঃ লিটন হোসেন (২৬), ৫। মোঃ দিপু (২৩), ৬। মোঃ সরোয়ার আকন্দ (২৬) ও ৭। মোঃ সজীব (২৯)’দেরকে গ্রেফতার করতে সক্ষম হলেও হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সুমন ওরফে কালা সুমন, তুহিন ও খোকন মাতব্বর ওরফে কালা খোকন পলাতক থেকে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট,২৩ আনুমানিক ১২:০৫ ঘটিকা হতে ৫:০৫ টা পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল র্যাব- ৮ এর সাহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ড ১।কালা সুমন (৩০), পিতা- মৃত হযরত আলী, সাং- জয়নগর, থানা- শিবচর, জেলা- মদারীপুর, এ/পি- খেজুরবাগ, সাতপাখি, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ও ২। মোঃ তুহিন হোসেন (৪২), পিতা- হোসেন সেলিম, সাং- দক্ষিণ খেজুরবাগ, সাতপাখি, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা দেরকে গ্রেফতার করে। এছাড়া একই তারিখ আনুমানিক ১:৩০ টায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গ্রেফতারকৃত সাত আসামি ও বাদীর তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বয়েজ ক্লাব এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ড মোঃ খোকন মাতবর @কালা খোকন (৩৯), পিতা- মৃত আব্দুল আজিজ মাতবর, সাং- গজদাইপুর,থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, এ/পি- খেজুরবাগ, সাতপাখি, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা,গ্রেফতার করে।
Leave a Reply