রিপোর্টার:মোঃ নজরুল ইসলাম সবুজ
পিরোজপুরের কাউখালীতে ভুয়া পুলিশের এসআই পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি ও চাঁদাবাজির সময় ভুয়া পুলিশ এসআই দ্বীপ পালকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে শনিবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বেকুটিয়া) ব্রীজের পূর্ব পাশের ঢালে পুলিশের পরিচয়ে দিয়ে গাড়ি তল্লাশি ও চাঁদা বাজি করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে কাউখালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে তাকে ধরে ফেলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন আমি স্বরূপকাঠি নেছারাবদ থানার এসআই আসদ মুরাদ বলে দাবী করেন। এসময় পুলিশ তার পুলিশি পরিচয়পত্র চাইলে তিনি তার ভিজিটিং কার্ড দেখান। পরে পুলিশ সন্দেহ হলে তাকে তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হন সে এসআই আসদ মুরাদ নয় তার নাম দ্বীপ পাল, পিতাঃ গৌরাঙ্গ চন্দ্র পাল, বাড়ি আগইলঝারা। পুলিশ জানান, আসাদ মুরাদ নামে এক এসআই নামে নেছারাবদ (স্বরূপকাঠি) থানায় কর্মরত আছেন। তবে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে আছেন। কাউখালী থানার ওসি হুমাউন কবির জানান, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করেন।
Leave a Reply