মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কাউখালীতে জাতীয় কন্যা দিবস পালিত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি :মোঃ নজরুল ইসলাম সবুজ

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় কন্যা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা ও সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অপরিহার্য। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD