শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

কাউখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আজমল গ্রেফতার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি :মোঃ নজরুল ইসলাম সবুজ

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের কাউখালী উপজেলা শাখার আহবায়ক আজমল হোসেন সরদার (৫৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) ভোরে কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠী স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান নিশ্চিত করেছেন। আজমল হোসেন সরদার কাউখালী গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন সরদারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD