মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
রিপোর্টার:নজরুল ইসলাম সবুজ
কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জানুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ
সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এ কে আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, থানা প্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা, সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় চুরি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ সহ সব ধরনের অপরাধের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে অপরাধ প্রবণতা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply