বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
রিপোর্টারঃ মোঃ নজরুল ইসলাম সবুজ
পিরোজপুরের কাউখালীতে রোজায় নিত্য প্রয়োজনিয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। শুক্রবার ( ২২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লার নেতৃত্বে এ মনিটরিং করা হয়। উপজেলার দক্ষিণ বাজারে মনিটরিং সময়ে মাছ বাজারে সামুদ্রিক মাছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং মেশানো এবং পচা মাছ বিক্রির অভিযোগে চার ব্যবসায়ী মোঃ ইলিয়াসকে এক হাজার, মোঃ শাহিদকে দুই হাজার, মোঃ রাজিমকে দুই হাজার, মোঃ ফরিদকে দুই হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় একশত কেজি রং মেশানো মাছ জব্দ করে নষ্ট করা হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply