মাতৃভূমি সংবাদ
রিপোর্টারঃ মোঃ নজরুল ইসলাম সবুজ
কাউখালীতে পিরোজপুর ২ আসনের নব নির্বাচিত এমপি মহিউদ্দিন মহারাজের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২২ শে জানুয়ারি সন্ধ্যায় উত্তর বাজার সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে আব্দুর শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর দুই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। তিনি বলেন কাউখালীতে কোন মাদক থাকবে না । পিরোজপুর ২ আসনকে দ্রুত সময়ের মধ্যে মাদক মুক্ত ঘোষণা করা হবে। কোন সাধারণ মানুষ হয়রানি হবে না বলে ঘোষণা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা আরো জোরদার করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি টিয়ার কাবিখার কাজ শতভাগ বাস্তবায়ন করতে হবে বলে ঘোষণা দিয়ে বলেন এই এলাকার পিছিয়ে থাকা উন্নয়ন কাজ অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর মুন্সি ,ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু ,ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা শাহাজাদী শাহিন চৈতি প্রমূখ।
Leave a Reply