মাতৃভূমি সংবাদ
রিপোর্টারঃ মোঃ নজরুল ইসলাম সবুজ
পিরোজপুরের কাউখালীতে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। হাড় কাপানো শীতে মানুষের জুবথুব অবস্থা তখনি ত্রাণ ও দুযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর বরাদ্ধকৃত কম্বল ৩১ শে জানুয়ারি ও ০১ লা ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। সবচেয়ে শীতার্ত মানুষ নদীর পাড়ে ও প্রতান্ত অঞ্চল গুলোতে কম্বল বিতরণ করেন প্রশাসন। এলাকা গুলোর মধ্যে রয়েছে জোলাগাতী, শিয়ালকাঠীর মোল্লার হাট আমরাজুরি,হরিণধরা ,দত্তেরহাট , ব্রাহ্মণচিতা সহ বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক দুস্থ অসহায় ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার । এ সময় নির্বাহী কর্মকর্তা স্বজন মোল্লা বলেন মৌসুমের শেষ দিকে হাড় কাঁপানো শীতের কারণে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্যার এর উদ্যোগে ত্রাণ মন্ত্রণালয়ের কম্বল বরাদ্দ দেয় যা আমি সরকারের পক্ষে মানুষের কাছে পৌঁছে দিয়েছি ।
Leave a Reply