বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম সবুজ

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে নিলু ডাকুয়া (৪৫)নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে ইভটিজিং এর ঘটনা ঘটে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধ অপরাধ প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD