বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ২

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মারসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কক্সবাজারগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ভেতরে থাকা যাত্রীদের মধ্যে এক শিশু ও চালক নিহত হন।

নিহত চালকের পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।

স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, বড় শব্দের পর ছুটে গিয়ে দেখি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল। তাদের আর্তচিৎকার খুব কষ্টের ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার দুই ঘণ্টা পরও শিশুটি গাড়ির নিচে চাপা অবস্থায় পড়ে ছিল। উদ্ধার কাজ বিলম্বিত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রমে যথাযথ তৎপরতা দেখানো হয়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন মারা গেছেন বলে জেনেছি। এছাড়াও হাসপাতালেও অনেক চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD