বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর নির্বাহী পরিষদ, সংগঠনের সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বনানীর এপিইউবি অফিসে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এই শুভেচ্ছা বিনিময় ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক, যার উদ্দেশ্য ছিল উভয় সংগঠনের মধ্যে সম্পর্ক জোরদার করা। শুভেচ্ছা প্রদান শেষে উভয় সংগঠনের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয় ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
এপিইউবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চেয়ারম্যান বেনজির আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন, সাউথইস্ট ইউনিভার্সিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. রেজাউল করিম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকর ট্রেজারার কাইয়ুম রেজা চৌধুরী, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির নির্বাহী সদস্য লুৎফে এম. আইয়ুব, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নির্বাহী সদস্য নওশাদ শামসুল আরেফিন, ইস্টার্ন ইউনিভার্সিটির নির্বাহী সদস্য আবুল কাশেম হায়দার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নির্বাহী সদস্য শাফায়েত কবির চৌধুরী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নির্বাহী সদস্য দিদার এ. হুসেইন, প্রাইম ইউনিভার্সিটির নির্বাহী সদস্য মো. আশরাফ আলী, এবং বরেন্দ্র ইউনিভার্সিটির নির্বাহী সদস্য হাফিজুর রহমান খান।
বিএসপিইউএ’র পক্ষে সভায় অংশগ্রহণ করেন ‘ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’ এর ভাইস-প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন) প্রফেসর ড. মো. মামুন হাবিব, সিটি ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর ড. জুলফিকার হাসান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. এম. আর. কবির, সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রেনিং অ্যান্ড লার্নিং সেক্রেটারি ড. ফারহানা ফেরদৌসী, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নির্বাহী সদস্য প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর নির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী।
আলোচনা শেষে উভয় সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের কল্যাণে নীতিনির্ধারণী সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।
Leave a Reply