বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ ১১ জন গ্রেফতার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রবিবার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন —সৈকত আলী (৪৫), মঞ্জু (৪০), ফরিদুল ইসলাম (২৫), আরাফাত (১৯), মাহির হাসান (২১), রবিউল হাসান (২৫), রাজু (৩২), অভি (২০), রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও সজীব (৩০)। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে শনিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ হিরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD