রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের বাসচালক ফয়সালকে (৪৫) গ্রেপ্তার করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। ফয়সাল ভোলার চরফ্যাশন থানার নীলকমল এলাকার ফারুক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘাতক বাসের সুপারভাইজার ও হেলপারকে ঘটনার দিন গত ৮ মে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করলেও পালিয়ে ছিলেন চালক ফয়সাল। এ নিয়ে ঘাতক বাসের তিন স্টাফকে গ্রেপ্তার করলো হাইওয়ে পুলিশ।

আগে গ্রেপ্তারকৃতরা হলেন- গোল্ডেন লাইন বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও হেলপার সাইফুল ইসলাম শান্ত (২৬)। কল্যাণ বিশ্বাস ফরিদপুর জেলার মধুখালী থানার  তারাপুর গ্রামের মৃত কানাই লাল বিশ্বাসের ছেলে। হেলপার সাইফুল ইসলাম শান্ত ঢাকার মীর হাজির বাগ এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।

এর আগে পাঁচজন নিহতের ঘটনায় নিহত শাহিদা বেগমের ভাই  মো. সরোয়ার শেখ (৫৩) বাদী হয়ে  বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা করেন।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার বিষয়ে যে মামলা দায়ের করা হয়েছিল তার আসামি হিসেবে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৮ মে দুপুরে মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিলেন ১০ জন। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্স চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD