বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
ক্রীড়া প্রতিবেদক
আর কিছুক্ষণ পরই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে। টস শুরুর আধা ঘণ্টা আগেও এখনো মাঠের ওয়ার্ম আপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। গুঞ্জন রয়েছে বিদেশি কোনো ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।দেশি ক্রিকেটাররা ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিচ্ছেন তবে দেখা গেল না কোনো বিদেশিকে। যদিও দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।
Leave a Reply