বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় লড়ি চাপায় উল্টো পথে আসা অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ তিনজন যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (৩ আগস্ট) রাতে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। নিহতরা হলেন- রিকশার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় থাকতেন। তবে আহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৯টার দিকে বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টোপথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লড়ি আসলে রিকশাটি সাইটে যাওয়ার সময় রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এসময় রিক্সাচালকসহ যাত্রীরা লড়ির পিছনের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। রিক্সাচালক ও শিশুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা৷ এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply