শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
স্পোর্টস ডেস্ক
অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকের বিশ্বরেকর্ডটাও টিকলো না! দক্ষিণ আফ্রিকার এই ওপেনার প্রথমবার ওয়ানডেতে খেলতে নেমেই ১১ চার ও ৫ ছক্কার মারে ১৪৮ বলে ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। তার ব্যাটে ভর করে তিনশোর্ধ্ব রানের পুঁজি গড়ে প্রোটিয়া বাহিনী। সেটিকেই মামুলি বানিয়ে ছাড়লেন কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। এ দুই ব্যাটারের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত হয়েছে কিউইদের।আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। এর আগে ট্রাইনেশন সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মিচেল স্যান্টনারের দল। অন্যদিকে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ম্যাচটি কার্যত নকআউট লড়াই। যারা জিতবে ফাইনালে তারাই কিউইদের মুখোমুখি হবে।
Leave a Reply