বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ঈশ্বরদীতে উপজেলা আ.লীগ নেতা মিনহাজসহ ১৬ জন গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে ঈশ্বরদী শহরের শেরশাহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মিনহাজ ফকিরকে। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার (২০ জুলাই)  দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মিনহাজ ফকিরের নাম উঠে আসে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একই রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD