বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রয়োজনে যুদ্ধে অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ইসরায়েলকে সশস্ত্র জবাব দিতে হবে। সারা বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি প্রয়োজন হয়, আমরা যুদ্ধে নাম লেখাতে প্রস্তুত আছি।

মানববন্ধনে অংশ নিয়ে সাবেক উপাচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার বলেন, ইসরায়েল একটি জাতিগত নিধন চালাতে চায়। তারা বিশ্বাস করে, এখন যদি শিশুদের হত্যা না করা যায়, তারা বড় হয়ে প্রতিরোধ করবে। তাই তাদের ভাষাতেই জবাব দিতে হবে।

তিনি বলেন, যুদ্ধ নয়, শুধু ওপেকভুক্ত দেশগুলো তেল সরবরাহ বন্ধ করলেই ইসরায়েলের আগ্রাসন থেমে যাবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে নয় শিক্ষক হিসেবে এখানে এসেছি। ইসরায়েলের বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে আমাদের সকলেরই অবস্থান নেওয়া উচিত। ইসরায়েলের সঙ্গে যারা ব্যবসা করছে, তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে হবে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিবেকের তাড়নায় আজ এখানে দাঁড়িয়েছি। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছে, যা ১৮ মাস পেরিয়ে গেছে। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রায় অর্ধলক্ষ মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল এক ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, যার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন রয়েছে। আমরা চাই, ওআইসি ও জাতিসংঘ এগিয়ে আসুক। বাংলাদেশ যেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখে, সে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD