বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার,র‌্যাব-১০।

মাতৃভুমি সংবাদ 
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মোঃ কামাল হোসেন
৫ আগস্ট,২৩ তারিখ আনুমানিক সকাল ০৭:১০ সময় ও ০৯:৪০ সময় র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া ও রায়পাড়া এলাকায় দুই অভিযানে ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আনোয়ার হোসেন (৪২), পিতা-দোলায়ার হোসেন, সাং-বৌবাজার, থানা-দোহার, জেলা-ঢাকা ও ২। মোঃ জুয়েল মন্ডল (২৬), পিতা-রাজ্জাক মন্ডল, সাং-রায়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়।এসময় তাদের থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ আনুমানিক দুপুর ১:০৫ টায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ রাসেল বেপারী (৩৪), পিতা-মোঃ শাহ আলম বেপারী, সাং-চরবোয়াই, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, এ/পি-আটি বাজার, নয়া বাজার, থানা-কেরানীগঞ্জ, ঢাকা বলে জানা যায়। এসময় তার কাজ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD