মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ইন্টারন্যাশনাল লিজিংয়ের দুই পরিচালকের জামিন

মাতৃভূমি সংবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির ১৫ মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না বলে আদাশে দিয়েছেন আদালত। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেন, তারা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক। কিন্তু তারা পরিচালক হিসেবে কোনো বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেনি। তাদের স্বাক্ষর জাল করে দেখানো হয়েছে। এই কোম্পানিটি পরিচালিত হয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দ্বারা। তারাই সিদ্ধান্ত নেন কাকে কখন কীভাবে লোন প্রদান করবেন এবং আদায় করবেন।বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জির নিজস্ব বা অন্যকোনো শেয়ার হোল্ডার কোম্পানিতে কোনো প্রকার টাকা বা লোন হস্তান্তর হয়নি এবং তারা কোনোভাবেই লাভবান নয়। তাদের কোম্পানিগুলোতে প্রায় সাড়ে আট হাজার কর্মকর্তা ও কর্মচারী আছে। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে তার নিজস্ব কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। বিষয়গুলো আদালতে তুলে ধরে জামিন আবেদন করা হলে, আদালত তাদের জামিন মঞ্জুর করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, ১৫ মামলায় জামিন আবেদনের শুনানি শেষে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। তবে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবেন না।২০২১ সালে দুর্নীতি দমন কমিশন আর্থ আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির বিরুদ্ধে এ মামলা দায়ের করে। এ মামলার অন্যতম আসামি প্রশান্ত কুমার (পিকে) হালদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD